নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী পৌঁছালেন লোকভবনে। সেখানে রাজ্যপাল আর.এন.রবির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ হলেও এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। নতুন সরকার গঠনের পর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
বুধবার দুপুর ১২টার কিছু আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ি ঢোকে লোকভবন প্রাঙ্গণে। রাজ্যপাল আর.এন.রবি তাকে অভ্যর্থনা জানান এবং ফুলের তোড়া তুলে দেন। এরপর দুজনের মধ্যে একান্তে কিছুক্ষণ বৈঠক হয়। উল্লেখযোগ্যভাবে, গত ৮ মে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পর তিনি প্রথমবার লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবিপত্র জমা দিয়েছিলেন। এরপর বুধবারই প্রথম আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকে নতুন সরকারের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই নতুন সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে এবং কিছু প্রকল্পের কাজও শুরু হয়েছে। আগামী মাসেই রয়েছে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যার সূচনা রীতি মেনে রাজ্যপালের হাত দিয়েই হওয়ার কথা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের