নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থামল না প্রশাসনিক সফর। টানা বৃষ্টির জেরে আকাশপথে যাওয়া সম্ভব না হওয়ায় শুক্রবার সড়কপথেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক দুই মহলেই বাড়ছে কৌতূহল।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে শুক্রবার সকালেও আবহাওয়ার উন্নতি হয়নি। সেই কারণে নির্ধারিত হেলিকপ্টার সফর বাতিল করে সড়কপথে যাত্রার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে তার কনভয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। গোটা যাত্রাপথেই ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।
বহরমপুরে পৌঁছে প্রথমে একটি হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর রবীন্দ্রসদনে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। পাশাপাশি, রেজিনগরে একটি দলীয় জনসভাতেও বক্তব্য রাখবেন তিনি। রাজনৈতিক দিক থেকেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, রেজিনগর আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত।
সম্প্রতি বিধানসভায় হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছিল। ফলে সেই এলাকার সভা ঘিরে রাজনৈতিক উত্তাপও তুঙ্গে। আগেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিল কোনরকমের সাম্প্রদায়িক মন্তব্য মেনে নেওয়া হবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের