নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদল হতেই চাপের মুখে পড়লেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের জন্য এবার ইডিকে আনুষ্ঠানিক অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
নবান্ন সূত্রে জানা যায়, আরজি.কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলা আর্থিক দুর্নীতি মামলায় ইডিকে পূর্ণ সহযোগিতা ও আইনি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সমাজমাধ্যমে এই বিষয়ে দীর্ঘ বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'গত ৯ আগস্ট ২০২৪ সালে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদান করা হল।'
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, পূর্ববর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। তার বক্তব্য, সত্যকে চেপে রাখা যায় না এবং প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করাই বর্তমান সরকারের লক্ষ্য। এই আবহেই মঙ্গলবার কলকাতা হাই কোর্টে আর জি কর মামলা উঠতে চলেছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। নিহত অভয়ার পরিবারও এখনও ন্যায়বিচারের দাবিতে সরব। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলেছেন অভয়ার বাবা-মা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের