নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেসির সফরকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর এই বিতর্ক পাল্টা বিতর্কের মাঝেই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ভূমিকার পক্ষে সওয়াল করে বিরোধীদের প্রশ্নবাণের কড়া জবাব দিলেন তিনি।
যুবভারতীর ঘটনার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘটনার এক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।' তার প্রশ্ন, এত দ্রুত পদক্ষেপ নেওয়ার পরেও কেন রাজ্য সরকারকে বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। এটাই তার দায়বদ্ধতা এবং সামর্থ্যের প্রতীক। তিনি ঝুঁকতেও জানেন।'
একইসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের শীর্ষ নেতা। অভিষেক বলেন, ' কুম্ভ মেলায় যখন বহু মানুষের মৃত্যু হয় তখন তো কেউ প্রশ্নের মুখে দাঁড় করায় না প্রধানমন্ত্রীকে বা যোগী আদিত্যনাথকে? তদন্ত তো দূরের কথা। ন্যূনতম ক্ষমা পর্যন্ত কেউ চায় না। তখন তো যোগী আদিত্যনাথ বা সুকান্ত মজুমদারদের প্রশ্নের মুখে দাঁড় করানো হয় না।' অথচ যুবভারতীর ঘটনায় রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরেও রাজনৈতিক আক্রমণ থামছে না বলে মন্তব্য করেন তিনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা