নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা পাচার কাণ্ডে ইডির আইপ্যাক অফিস অভিযান রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে। আর সেই মামলার জলগড়ায় সুপ্রিম কোর্টে। আর সেই ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়াও, রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে শাসক দলকে নিশানা করলেন বিজেপি নেতা।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির দিন ছিল। তবে রাজ্যের আইনজীবী অসুস্থ থাকায় সেই মামলার শুনানি পিছিয়ে যায়। আর এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ' কোর্টে একাধিক মামলা চলছে। শুনানিতে আদালত যা রায় দেবে সেটাই মেনে নিতে হবে। তবে এটা ঠিক যে মুখ্যমন্ত্রী যেভাবে আইপ্যাককে বাঁচানোর চেষ্টা করছে সেটা খুবই স্পষ্ট করে দিচ্ছে যে এর পিছনে কিছু একটা রহস্য রয়েছে।'
SIR ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, ' পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে SIR চলছে কিন্তু কোথাও কোনো সমস্যা হচ্ছে না।' তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন চাইছে সমস্যার সমাধান করতে কিন্তু রাজ্য যদি সহায়তা না করে তাহলে তো কিছু করার নেই। রাজ্য যত ঢিলামি দেবে SIR প্রক্রিয়া তত বেশিদিন ধরে চলবে।'
মুর্শিদাবাদে তৎপর পুলিশ। হুমায়ুন কবীরের মেয়ের শশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ' রাজ্যের পুলিশ যেটাই করে সবটা রাজনীতিতে পড়েই করে। তবে অভিযোগ যদি সত্যি হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবীর রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে বলে তার বিরুদ্ধে পুলিশের সক্রিয়তা গণতন্ত্রের জন্য ঠিক না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের