নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আই-প্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কয়লা পাচার মামলার তদন্তে সল্টলেকের আই-প্যাক দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয় তুমুল টানাপোড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপের পর এই বিতর্ক আরও তীব্র আকার নেয়।
বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলার তদন্তে সল্টলেকের আই-প্যাক দফতর এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযান চলাকালীন খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে একাধিক ফাইল সঙ্গে নিয়ে বেরিয়ে যান। পরে তিনি আই-প্যাকের দফতরেও যান। সেখান থেকেও বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন।
এই ইস্যুতে দিল্লির ইডি দফতর থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। তাতে জানানো হয়েছে, ২০২০ সালে দিল্লিতে দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে পশ্চিমবঙ্গের ছয়টি এবং দিল্লির চারটি মোট দশটি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তল্লাশি চলাকালীন বেআইনিভাবে তদন্তে বাধা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। ইডির দাবি, এই অভিযানের সঙ্গে কোনও রাজনৈতিক দলের বা রাজনৈতিক কার্যালয়ের কোনও সম্পর্ক নেই।
ইডি আরও জানিয়েছে, নগদ লেনদেন, হাওয়ালার মাধ্যমে অর্থ স্থানান্তরসহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে এই তল্লাশি চলছে এবং এর সঙ্গে আসন্ন ভোটের কোনও যোগ নেই। সংস্থার বক্তব্য, পুলিশ তল্লাশির সময় পূর্ণ সহযোগিতা করেছে এবং নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের