নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রী পদে বসার পরই বড়সড় নিরাপত্তা উদ্বেগ। শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে ভবানীপুর থানায় পাঠানো হল ইমেল। তাতে আল কায়দার নাম করে সুইসাইড বম্ব অ্যাটাকের হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে দ্রুত অভিযানে গার্ডেনরিচ থেকে এক যুবককে গ্রেফতার করেছে এসএটিএফ।
ঘটনাটি সামনে আসে বুধবার সকালে। এসটিএফ সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ইমেল আসে। সেই মেলে দাবি করা হয়, এক মহিলা আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার মাধ্যমেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আত্মঘাতী হামলার পরিকল্পনা চলছে।
হুমকির খবর সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তদন্তভার নেয় স্পেশাল টাস্ক ফোর্স। শুরু হয় চিরুনি তল্লাশি ও ডিজিটাল ট্র্যাকিং। প্রযুক্তিগত তদন্তের সূত্র ধরেই গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলি নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার সাংবাদিক বৈঠকে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি জেরায় স্বীকার করেছে যে, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তার প্রত্যক্ষ যোগ নেই। ব্যক্তিগত শত্রুতার জেরেই এক মহিলাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ইমেল আইডি ব্যবহার করে এই হুমকি বার্তা পাঠানো হয়েছিল।
পুলিশের দাবি, ওই যুবক পরিকল্পিতভাবে আল কায়দার নাম ব্যবহার করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। ঘটনায় সাইবার অপরাধ, ভুয়ো পরিচয় ব্যবহার এবং রাষ্ট্রনেতাকে হুমকি দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে খবর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের