নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের আবহ। এই ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। একইসঙ্গে তিনি অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এমন নৃশংস ঘটনার ক্ষেত্রে কোনও রকম শিথিলতার সুযোগ নেই।
মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন অরূপ বিশ্বাস। সেখানেই বারুইপুরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই উচিত এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। অরূপের কথায়, তিনি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেছেন। তার বক্তব্য, ' চিরকাল সাদাকে সাদা আর কালোকে কালো বলেছি। একসময় মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু বলিনি, করিনি। বলেছি, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো।'
বারুইপুর কাণ্ডে শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশংসা করতে শোনা যায় অরূপ বিশ্বাসকে। তার কথা অনুযায়ী, 'ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন। কঠোর শাস্তির বিধান করছেন। এটাকে তো ভালো বলতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো কাজ করছেন।' বারুইপুরের ঘটনাকে তিনি অত্যন্ত জঘন্য বলে অভিহিত করেন এবং বলেন, প্রথম থেকেই সরকার সক্রিয় হয়ে তদন্ত ও আইনি পদক্ষেপ শুরু করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের