নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR ইস্যুতে বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য। মামলাকারী হিসেবেই দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে নিজে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে SIR পরিচালনার পদ্ধতি নিয়েই প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এই পরিস্থিতিকে ‘নৈতিক জয়’ হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। তবে তীব্র কটাক্ষে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি।
বুধবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে ইতিহাস গড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাকারী হিসেবেই আদালতে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, SIR-এর নামে বাংলার সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তার বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্টভাবে বলেন, 'এই পদ্ধতিতে SIR চালানো সম্ভব নয়।' আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে শাসক শিবির নৈতিক জয় হিসেবেই দেখছে।
তবে এই পর্যবেক্ষণকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রীর দিল্লির সফরকে নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপি। প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, 'শুরু থেকেই মুখ্যমন্ত্রী দিল্লিতে নাটক করে যাচ্ছে। কালো চাদর গায়ে গিয়ে একবার বঙ্গ ভবনের সামনে একবার নির্বাচন কমিশনের অফিসে আর আজকে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের মতন একটা সিরিয়াস জায়গায় হোয়াটসঅ্যাপ কমিশনের মতন শব্দ ব্যবহার করেন মুখ্যমন্ত্রী।'
কটাক্ষের সুরে সুকান্ত মজুমদার আরও বলেন, 'ওনার বলার ৫ মিনিটে পুরো রাজনৈতিক ভাষণ দিয়ে গেছেন। সুপ্রিম কোর্টও তো আর বলতে পারে না যে আপনি চুপ থাকুন। শুরু থেকে মমতা ব্যানার্জি দিল্লিতে নাটক করে গেলো। উনি বারবার বলছে SIR এর জন্য BLO রা মারা গেছে কতজন জেলাশাসক কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়ে বলেছে যে SIR এর জন্য BLO রা মারা গেছে। শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য মমতার এই নাটক। বাংলার সুপারস্টার উত্তম কুমার একটাই হিন্দি ছবি করেছিলেন ‘ছোটি সি মুলাকাত’, সেটাও ফ্লপ হয়েছিল। দিদির এই দিল্লি সফরও পুরোপুরি ফ্লপ।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের