নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে যখন বিতর্ক তুঙ্গে। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে উঠল গুরুতর অভিযোগ। ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে নথি জমা নেওয়া হলেও তার রশিদ না দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ৭০ নম্বর ওয়ার্ডে। বিষয়টি সামনে আসতেই শুনানি কেন্দ্রে পৌঁছে প্রতিবাদে সরব হন স্থানীয় কাউন্সিলর অসীম বসু।
ভবানীপুরের সেন্ট জন্স ডাইসেসন গার্লস হাই স্কুলে চলা SIR শুনানিতে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন নথিপত্র নেওয়া হলেও কোনও লিখিত রশিদ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠে। শুনানিতে আসা ভোটারদের দাবি, টানা কয়েক দিন ধরে ডেকে এনে তাদের নথি জমা দিতে বলা হলেও কোনও প্রমাণ না দেওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তারা। এই খবর পেয়ে শনিবার সরাসরি শুনানি কেন্দ্রে পৌঁছান ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু।
এরপরেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্সিলর। এমনকী রিসিপ্ট না দিলে কোনও নথি না জমা করার নির্দেশ দিতে থাকেন শুনানিতে আসা সাধারণ মানুষকে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের আধিকারিকরা কাউন্সিলর এবং তার সঙ্গে থাকা লোকজনকে বলতে থাকেন, এভাবে শুনানি কেন্দ্রে আসা যায় না। কাউন্সিলরের অভিযোগ, ভবানীপুর মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র হওয়ায় পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অসীম বসুর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নথিপত্র জমা নেওয়ার পর ভোটারদের অবশ্যই রশিদ দিতে হবে। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছিল না।
কাউন্সিলরের তীব্র আপত্তির পর পরিস্থিতি বদলায় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ ওঠার পর নির্বাচনী আধিকারিকরা ফর্মে জমা দেওয়া নথিপত্রের তালিকা লিখে সই ও সরকারি স্ট্যাম্প দিতে বাধ্য হন। অসীম বসু স্পষ্টভাবে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, 'লিখিত প্রমাণ ছাড়া কেউ যেন নথি জমা না দেন। রশিদ না থাকলে ভবিষ্যতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঝুঁকি রয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের