নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ। এই বিষয়ে রাজ্যবাসীকে কড়া সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘CIBIL ছাড়াই ঋণ’ কিংবা ‘সরকার অনুমোদিত ঋণ প্রকল্পের' মতো লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সতর্কতা জারি করল রাজ্য পুলিশ।
পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে কিছু প্রতারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ঋণ প্রকল্পের বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে। এইসব বিজ্ঞাপনে ‘কোনও যাচাই ছাড়াই ঋণ’, ‘সরকার অনুমোদিত প্রকল্প’, ‘CIBIL ছাড়াই ঋণের' মতো টোপ দেখানো হচ্ছে। পুলিশ স্পষ্ট করেছে, এই ধরনের কোনও ঋণ প্রকল্প মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কখনওই ঘোষণা বা অনুমোদন করেনি। মূলত Facebook, Instagram এবং WhatsApp-এর মাধ্যমে এই প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে।
বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করলে ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা WhatsApp নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে আধার, প্যান, ব্যাঙ্কের তথ্য, OTP চাওয়ার পাশাপাশি প্রসেসিং ফি বা অগ্রিম টাকা দাবি করা হচ্ছে। টাকা হাতে পেলেই প্রতারকরা যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। রাজ্য পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ও ছবি এভাবে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং অননুমোদিত। এই ধরনের বিজ্ঞাপন ও ভিডিও সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক বলেও জানানো হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষের করণীয়ও স্পষ্ট করে জানিয়েছে পুলিশ। কোনওভাবেই এই ধরনের বিজ্ঞাপন বিশ্বাস না করতে, অচেনা লিঙ্কে ক্লিক বা অ্যাপ ইনস্টল না করতে এবং OTP, পরিচয়পত্র বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কারও সঙ্গে ভাগ করে না নিতে অনুরোধ করা হয়েছে। ঋণ সংক্রান্ত প্রয়োজন হলে শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক, এনবিএফসি বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের