নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই ভোটার তালিকাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাদ পড়া ভোটারের সংখ্যা নজরকাড়া। আর সেই তালিকায় উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরের নাম।
নির্বাচন কমিশনের নির্ধারিত দুটি ওয়েবসাইটে বুথভিত্তিক যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে রাজ্যজুড়ে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। এই তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেই বাদ পড়েছেন প্রায় ৪৪ হাজার ৭৭০ জন ভোটার। বিশেষ করে নজর কেড়েছে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন, অর্থাৎ ২০৭ নম্বর বুথের তথ্য। এটিই মুখ্যমন্ত্রীর নিজস্ব বুথ, যেখানে তিনি ভোট দিয়ে থাকেন।
মুখ্যমন্ত্রীর নিজের বুথ থেকে একসঙ্গে ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে খসড়া তালিকায় উল্লেখ রয়েছে। মঙ্গলবার সকালে খসড়া তালিকা প্রকাশের পরই এই তথ্য সামনে আসে। এই পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বুঝে মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে বিএলএ-২ এবং কাউন্সিলরদের উপস্থিত থাকতে বলা হয়েছে। খসড়া তালিকার পরিসংখ্যান খতিয়ে দেখে পরবর্তী করণীয় ঠিক করতেই এই বৈঠক বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের