নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাকরিহারা যোগ্য শিক্ষকদের জন্য বড় স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করল শীর্ষ আদালত। সুপ্রিম রায়ে একদিকে যেমন অনিশ্চয়তা কাটল যোগ্য শিক্ষকদের। ঠিক তেমনই আদালতের রায়ে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্বেই বলা হয়েছিল, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময় পর্যন্তই ‘যোগ্য’রা স্কুলে শিক্ষকতা করতে পারবেন। কিন্তু সময়সীমা শেষ হতে আর কয়েকদিন বাকি থাকায় ক্রমশ উদ্বেগ বাড়ছিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে। এই আবহে বৃহস্পতিবার শীর্ষ আদালত ঘোষণা করে, নিয়োগ প্রক্রিয়া আগামী ৩১ অগস্টের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং ততদিন পর্যন্ত যোগ্য শিক্ষকরা বেতনসহ আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। এই রায়ে স্বস্তি পেয়েছে রাজ্য সরকারও।
রায়ের পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে সন্তোষ প্রকাশ করেন। তিনি লেখেন, সর্বোচ্চ আদালতের এই নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিকনির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা ও দায়বদ্ধতার পথেই অগ্রসর হওয়ার প্রমাণ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের