নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের প্রশাসনিক নেতৃত্বে আপাতত কোনও বদল হচ্ছে না। রাজ্যের মুখ্যসচিব হিসেবে মনোজ আগরওয়ালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। ফলে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে বহাল থাকছেন অভিজ্ঞ এই আমলা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানায়, রাজ্য সরকারের সুপারিশে সায় দিয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে দায়িত্ব পালন করবেন। একই দিনে নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে নবান্নে পাঠানো সরকারি চিঠির মাধ্যমে কেন্দ্র এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন জানায়।
প্রসঙ্গত, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য তার প্রশাসনিক দক্ষতা প্রশংসিত হয়েছিল নির্বাচন কমিশনের শীর্ষ মহলেও। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার জেরে তাকে রাজ্যের মুখ্যসচিবের পদে বসানো হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের