নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরতলিতে। পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত দেশপ্রিয় পার্কের একটি দলীয় কার্যালয় থেকে ২ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে কীভাবে তারা সেখানে পৌঁছলেন এবং কারা এই ঘটনার নেপথ্যে, তা ঘিরে শুরু হয়েছে জোর তদন্ত।
অভিযোগ, রবিবার নরেন্দ্রপুর এলাকা থেকে ১৭ বছর বয়সি এক নাবালক এবং তার বাবাকে অপহরণ করা হয়। এরপর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন আসে বলে অভিযোগ। বিষয়টি জানানো হলে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অপহরণকারীদের ধরতে বিশেষ পরিকল্পনা নেয়। পুলিশের নির্দেশে পরিবারের সদস্যরা অপহরণকারীদের জানান যে মুক্তিপণের টাকা নিয়ে আসা হচ্ছে।
সেই সূত্র ধরেই তদন্তকারীরা অভিযান চালিয়ে দেশপ্রিয় পার্ক এলাকায় মনোহরপুকুর রোডে অবস্থিত একটি বিজেপির দলীয় কার্যালয় থেকে বাবা ও ছেলেকে উদ্ধার করেন। অভিযোগ, বাইরে থেকে শাটার বন্ধ করে প্রায় ২৪ ঘণ্টা তাদের আটকে রাখা হয়েছিল এবং মারধরও করা হয়। ঘটনার জেরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সংশ্লিষ্ট কার্যালয়টি মূলত ভোটের সময় ব্যবহার করা হতো। বর্তমানে সেটি নিয়মিত ব্যবহৃত হয় না। দলের বক্তব্য, ধৃতরা কীভাবে ওই কার্যালয়ে ঢুকেছিল, তা তাদের জানা নেই। ডুপ্লিকেট চাবি তৈরি করে কার্যালয়ে প্রবেশ করা হয়ে থাকতে পারে বলেও দাবি করেছে তারা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের