নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এরপরই তাঁকে কটাক্ষ করেছেন মার্কিন ধনকুবের ব্যারি স্টার্নলিখট। তাঁর দাবি, “মুম্বইয়ের মতো দুর্বল হবে নিউ ইয়র্ক!”
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে লড়াইয়ের সময় জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি জয়ী হলে অ্যাপার্টমেন্টগুলির ভাড়া স্থিতিশীল রাখবেন। এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি রিয়েল এস্টেট বিনিয়োগকারী মার্কিন ধনকুবের ব্যারি স্টার্নলিখটের। বেজায় চটেছেন তিনি।
মার্কিন ধনকুবের ব্যারি স্টার্নলিখটের দাবি, “অতি বামপন্থীরা পাগল হয়ে গিয়ে বলতে শুরু করেছে ভাড়াটেদের টাকা দিতে হবে না! সেক্ষেত্রেও তাঁদের বের করে দেওয়া যাবে না। দেখাদেখি অন্য ভাড়াটিয়ারা ভাড়া দেওয়া বন্ধ করে দেবেন! তার মানে আপনি মূলত নিউ ইয়র্ক শহরকে মুম্বইয়ের মতো দুর্বল করতে চলেছেন!”
ব্যারি স্টার্নলিখটের আরও দাবি, “নিউ ইয়র্কের এখন খুবই খারাপ সময়! হয়তো ইতিহাস থেকে শিখবেন মামদানি। হয়তো তাঁকে ভোট দেওয়া লক্ষ লক্ষ ভোটাররা বুঝতে পারেননি সোশ্যালিজম আর এই গ্রহের কোথাওই কার্যকর নয়। কখনও ছিল না।“
উল্লেখ্য, জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তবে তাঁর জন্মসূত্র রয়েছে ভারতে। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি গুজরাতের বাসিন্দা। তিনি একজন উগান্ডার খ্যাতনামা লেখক। জোহরানের মা স্বনামধন্য ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা জোহরান মামদানি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের