নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার বিতর্কের এই ইস্যু গড়াল আদালতের দোরগোড়ায়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হুমায়ুন কবীর। তার মন্তব্য উস্কানির গন্ধ রয়েছে এবং তা সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী।
মামলার উল্লেখ পাওয়ার পর হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নিয়ম মেনে মামলা দাখিলের নির্দেশ দেয়। শুনানি না হওয়া পর্যন্ত আদালত কোনও রায় দেয়নি। তবে খুব শীঘ্রই এই ইস্যুতে শুনানি হতে পারে বলে জানা গেছে। আবেদনকারী আইনজীবীর বক্তব্য, হুমায়ুন কবীরের মন্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন করতে পারে। আদালত যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করে এমনই আবেদন জানানো হয়েছে পিটিশনে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের