নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষার দাপটে কার্যত নাজেহাল মহানগরী। রাতভর মুষলধারে বৃষ্টির জেরে শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক এলাকা জলমগ্ন, ব্যাহত জনজীবন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট কমার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে হলুদ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ শুক্রবারও অব্যাহত থাকবে। শুক্রবারও কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশপাশে থাকবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, হুগলী এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলিতেও আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের