নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির ম্যারাথন জেরার পর গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েক মাস ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। ভোটের আগে একাধিকবার তাকে তলব করা হলেও নির্বাচনী প্রচারের কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়ান। এমনকি একসময় আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। ভোট মিটতেই গত ১ মে প্রথমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। সেদিন দীর্ঘ জেরার পর তাকে ছেড়ে দেওয়া হলেও সোমবারের জেরা অন্য মোড় নেয়।
সকাল সাড়ে ১০টা নাগাদ ইডি দফতরে পৌঁছান সুজিত বসু। তারপর শুরু হয় টানা প্রশ্নোত্তর। তদন্তকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। গ্রেফতারির পর মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে। তদন্তকারীরা আদালতে ইডি হেফাজতের আবেদন জানাবেন বলেই জানা গেছে।
সুজিত বসুর গ্রেফতারির খবর পেয়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তার স্ত্রী। প্রয়োজনীয় ওষুধ, জামাকাপড় এবং খাবার নিয়ে তিনি সেখানে যান। রাতেই সুজিতের শারীরিক পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের