নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - নাবালিকা বোনকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদ করায় ক্লাস সেভেনের এক পড়ুয়াকে স্কুলের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ। মুহূর্তের মধ্যে সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গাফিলাতির অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। গুরুতর আহত ছাত্রটি বর্তমানে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রের খবর , ওন্দা হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রনবীর ঘোষ। অভিযোগ রনবীর ঘোষ নামে এক সপ্তম শ্রেণীর ছাত্র ক্লাসেরই আরেকজন পড়ুয়ার বোনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। এই ঘটনায় মঙ্গলবার ক্লাসের মধ্যে তাকে বেধড়ক মারধর করে কিছু ছাত্র। মারের চোটে নাক ফেটে রক্ত পড়লেও তারা থামেনি। ক্লাসে থাকা বাকি ছাত্ররা সেটা আবার ভিডিও করে।
মারধরের পর গুরুতর আহত অবস্থায় স্কুল থেকে বাড়ি ফিরে যায় রণবীর ঘোষ। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ক্লাসরুমের তরে এই নৃশংস ঘটনার ভিডিও দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। এরপরই অভিভাবকেরা অবিলম্বে দোষী ছাত্রদের কঠোরতম শাস্তির দাবি তোলেন।
রনবীরের দাদা দীপ ঘোষ জানিয়েছেন, "ক্লাসের মধ্যে মোট ১৫ থেকে ১৬ জন ছিল তবে ৩ জন মিলে আমার ভাইকে মেরেছে। ওরা বলেছে আমার ভাই নাকি ওদের বোনকে খারাপ কথা বলেছে কিন্তু এটা সত্যি না। আমার ভাই এমনি কোনো ঝামেলার মধ্যে থাকেনা। এতো মার খাওয়ার পরও কাউকে কিছু বলেনি। আমি চাই আমার ভাইয়ের সঙ্গে যারা এরম করেছে তাদের শাস্তি হোক। "
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, "আমরা খুবই দুঃখিত স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি ১০টা নাগাদ স্কুলে চলে এসেছিলাম কিন্তু কখন এরকম একটা ঘটনা ঘটল জানিনা। আক্রান্ত পড়ুয়ার অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ আমি পেয়েছি। যত দ্রুত সম্ভব স্কুলের পরিচালন সমিতির বৈঠক ডেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের