নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় নতুন মোড়। বৃহস্পতিবার এনআইএ ও সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হল দুটি পৃথক মামলা। আদালতের পক্ষ থেকে ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটায় ভয়াবহ বৃষ্টির মধ্যে বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি, ভাঙচুর করা হয় গাড়ি, এমনকি গুরুতর আহত হন দুই বিজেপি নেতা। ইটের আঘাতে খগেন মুর্মুর চোখের নিচে হাড় ফেটে যায়, বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শংকর ঘোষ যদিও প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন।
এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের আবেদন জানান। আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। পাশাপাশি, এদিনই FIR কারী আরও এক ব্যক্তি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে পৃথক মামলা দায়ের করেন। শীঘ্রই এই দুই মামলার শুনানি হতে পারে আদালতে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের