নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার সকালে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। একইসঙ্গে প্রকাশিত হয়েছে বাদ যাওয়ার নামের তালিকাও। আর এই আবহেই স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানালেন, SIR প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমিশনের দায়িত্বে পরিচালিত হচ্ছে এবং সেটি সঠিক ও প্রয়োজনীয় উদ্যোগ।
মঙ্গলবার সকালেই প্রকাশিত হয়েছে SIR খসড়া ভোটার তালিকা। দীর্ঘদিন ধরেই SIR প্রক্রিয়া নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছিল। খসড়া তালিকা প্রকাশের পর ফের একবার SIR নিয়ে সুর চড়ালেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। তিনি স্পষ্ট জানান,'SIR হওয়া উচিত এবং এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রকৃত ভোটারের সংখ্যার নির্ভুল চিত্র উঠে আসবে। নির্বাচন কমিশন দায়িত্বশীলতার সঙ্গেই এই কাজ করছে এবং এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।'
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন,'কারোর নাগরিকত্ব নিয়ে সমস্যা নেই। ভারত সরকার সকলকেই নাগরিকত্ব দেবে, তবে সেটি একটি দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় তা সম্পন্ন হতে সময় লাগবে।' স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি যথাযথভাবে খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন। তার কথায়, নাগরিকত্ব থাকলে ভোটার তালিকায় নাম থাকা স্বাভাবিক, তবে সংশোধন প্রক্রিয়ায় কত নাম বাদ পড়বে, তা সময়ই বলবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের