নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় শীতের আগমন প্রায় ঘটে গেছে বলাই চলে। এক ধাক্কায় রাজ্যের প্রায় সব জেলার তাপমাত্রায় বড় পতন। আগামী দুদিনে ন্যূনতম তাপমাত্রা আরও গড়ে ২ ডিগ্রি কমবে বলেই আভাস হাওয়া অফিসের। শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে রাজ্যের বহু জায়গায়।
রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা নেমে গেছে বীরভূমের শ্রীনিকেতনে। অন্যদিকে কলকাতার আকাশ পরিষ্কার, শুষ্ক আবহাওয়ার কারণে শহরবাসী হালকা শীতের ছোঁয়া পাচ্ছেন। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, কলকাতায় ন্যূনতম তাপমাত্রা ১৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তা ১৪ ডিগ্রি পর্যন্ত নামবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও শীতল। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রির নিচে, কুয়াশায় ঢেকে রয়েছে পাহাড়ি শহর। আগামী দু-তিন দিন রাজ্যের বহু জায়গায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে, দক্ষিণ আন্দামান সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। ফলে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকায় সকাল ও রাতে শহরে শীতের দাপট বেশ বাড়তে চলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের