নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল বাংলার মুখ। নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডক্টরেট অব লিটারেচার প্রদান করল জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়। বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সম্মান প্রদান করেন তাকে।
বিশেষ মূহুর্তে সম্মান গ্রহণের পর মুখ্যমন্ত্রী বলেন, 'এই সম্মান আমি মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।' জাপান-বাংলা সম্পর্কের ঐতিহ্য স্মরণ করে তিনি বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের জাপান সফর আজও ইতিহাসের অংশ। বাংলা ও জাপান শিক্ষায়, সংস্কৃতিতে এবং শিল্পে দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গী।'
ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে মমতা বলেন, 'আপনারা এত ইতিবাচক। বলেছিলেন, আমি যদি জাপানে না যাই, আপনারা বাংলায় আসবেন। তাই আপনাদের এই সম্মান প্রত্যাখ্যান করা আমার পক্ষে অসম্ভব।' তিনি জানান, আগামী বছর তিনি জাপান সফরে যাবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' জাপান শান্তি, সম্প্রীতি ও সংস্কৃতির প্রতীক। হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্তূপ থেকে যে ভাবে তারা নিজেদের গড়ে তুলেছে, তা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা।' বাংলার শিল্পক্ষেত্রের উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। মমতা জানান, 'বাংলায় টাটা, মিৎসুবিসি, জাইকার মতো আন্তর্জাতিক সংস্থা বিনিয়োগ করছে। ফুজি ও ওয়েবেল একসঙ্গে কাজ করছে। আমাদের শিল্পোন্নয়নের দিকেও জাপানের সহযোগিতা প্রশংসনীয়।'
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের