নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের সরকারি হাসপাতালে শিশু অপহরণের ঘটনা। শিশু হাসপাতালে নার্স পরিচয়ে মায়ের সঙ্গে ভাব জমিয়ে খুদের অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই, পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
সূত্রের খবর, ভাঙড়ের কাশীপুরের বাসিন্দা মঞ্জুলা বিবি সোমবার দুপুরে পুত্রসন্তানকে নিয়ে রওনা হয়েছিলেন কলকাতার শিশু হাসপাতালে। বাসে যাত্রাকালে এক মহিলার সঙ্গে আলাপ হয় তার। কথায় কথায় মহিলা জানান, তিনি নাকি সেই হাসপাতালেরই নার্স। সরল বিশ্বাসে তা মেনে নেন মঞ্জুলা এবং দুজনে একসঙ্গে হাসপাতালে পৌঁছান। হাসপাতালে পৌঁছেই মঞ্জুলা সন্তানের চেক–আপ করান। সেই সময়ে মহিলাও তার সঙ্গেই ছিলেন।
পরে ওষুধ কেনার জন্য বাইরে যাওয়ার সময় সন্তানকে ওই মহিলার কাছে রেখে যান তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, সন্তানসহ উধাও বাসে পরিচয় হওয়া মহিলা। হাসপাতালে সর্বত্র খোঁজাখুঁজি করেও কোন হদিশ না মেলায় বিষয়টি পরিষ্কার হয় যে শিশুটিকে অপহরণ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন মহিলার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালজুড়ে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের