নিজস্ব প্রতিনিধি , হাওড়া - একটি বেসরকারি নার্সিংহোমকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে উলুবেড়িয়ায়। আদালতের নির্দেশ অমান্য করে নার্সিংহোম দখল, বহিরাগতদের আনাগোনা সহ চিকিৎসা কেন্দ্রের ভিতরের ছাদে পার্টি করার অভিযোগ উঠলো স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , অভিযোগের তীর উলুবেড়িয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমন সাপুইয়ের বিরুদ্ধে। তিনি ৬০ টাকা ঘন্টায় আর এম ও হিসেবে যোগ দিয়েছিলেন সাঁকরাইয়ের আলমপুরের গ্রিন ভিউ ক্লিনিকে। সেই নার্সিংহোমেই পরবর্তীতে এমবিবিএস পদ পাওয়ার পর তিনি এই নার্সিং হোম লিজে নেন মালিকের থেকে। তারপর তৃণমূলের কাউন্সিলর হওয়ার পর থেকেই ক্ষমতার দখলে কার্যত লিজের টাকা বন্ধ করে দেয়। এমনকি মালিকদের ঢুকতে পর্যন্ত দেওয়া হয়না বলে অভিযোগ।
এছাড়াও দখলের পর চিকিৎসাকেন্দ্রের ভিতরে ধূমপান থেকে শুরু করে উদ্দাম পার্টির আয়োজন করা হয় কয়েকদিন পর পরই। এর ফলে একটি চিকিৎসা পরিষেবার জায়গা কার্যত ক্লাবঘরে পরিণত হয়েছে। হাসপাতালের একাধিক জিনিসপত্র চুরির অভিযোগও রয়েছে সুমন সাপুইয়ের বিরুদ্ধে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া সহ তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।
ঘটনা প্রসঙ্গে গ্রিন ভিউ ক্লিনিকের মালিক সৌরভ জাঠির বক্তব্য,'উনি তৃণমূল কাউন্সিলর হওয়ার ক্ষমতাকে পুরো দমে কাজে লাগিয়েছেন। প্রশাসনকে দিয়ে ১৫০ জন পুলিশ এনে আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাকে বের করে দেওয়া হয়। বলা হয় নার্সিংহোম থেকে সরে যেতে'।
তৃণমূল কাউন্সিলর সুমন সাপুইয়ের বক্তব্য,'২০১৭-১৮ সালের মধ্যে আমরা এই জায়গাটা লিজে নিই। ক্ষমতা থাকলে আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমিই তো ভুক্তভুগি। ২০২৫ সালের নভেম্বরে হঠাৎ তাদের মনে হলো তারা নার্সিংহোমটি চালাবেন। হঠাৎ করে উনি সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেন। উনি ডন টাইপের লোক, প্রচুর আর্থিক ক্ষমতা। মন্ত্রী অরূপ রায়ের মূল পৃষ্টপোষক ছিলেন। আর আমি একজন সাধারণ ডাক্তার। এবার মানুষ বিচার করবে ক্ষমতা কার আর কে অপব্যবহার করেছে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের