নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা, বাড়ছে প্রত্যাশাও। বেতন সংশোধন, বকেয়া ডিএ, প্রশাসনিক সংস্কার থেকে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
গত সোমবার প্রথম মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল নতুন বিজেপি সরকার। বিএসএফকে সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রস্তুতি সহ একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। তাই সোমবারের দ্বিতীয় মন্ত্রীসভা বৈঠক ঘিরে প্রত্যাশা তুঙ্গে।
বিশেষ করে সরকারি কর্মচারীদের নজর এখন বকেয়া ডিএ ও নতুন পে কমিশন সংক্রান্ত সম্ভাব্য ঘোষণার দিকে। দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলিও আশাবাদী, নতুন সরকার এ বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। শুধু আর্থিক বিষয় নয়, আর জি কর-কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও বড়সড় পদক্ষেপের ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের