নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় মন্ত্রীসভার হাইভোল্টেজ বৈঠকের আগেই জনসংযোগে জোর নতুন সরকারের। সোমবার সকালে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে ‘জনতার দরবারে’ বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে সরাসরি হাজির মুখ্যমন্ত্রী।
সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানান দলীয় কর্মী-সমর্থকেরা। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী পৌঁছতেই শুরু হয় ‘জনতার দরবার’। সাধারণ মানুষ সরাসরি নিজেদের আবেদন, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরতে থাকেন তার সামনে।
জানা গেছে, প্রথম দিনেই সবচেয়ে বেশি ভিড় দেখা যায় চাকরিপ্রার্থীদের। দীর্ঘদিন ধরে নিয়োগ ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্যায় জর্জরিত বহু যুবক-যুবতী তাদের দাবি ও অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছান। শুধু চাকরির সমস্যা নয়, প্রশাসনিক জটিলতা, স্থানীয় সমস্যা এবং সরকারি পরিষেবা নিয়েও একাধিক অভিযোগ উঠে আসে।
এই উদ্যোগ নিয়ে শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, সরকারকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতেই এই কর্মসূচি। তার কথায়, শুধুমাত্র অভিযোগ শোনা নয়, দ্রুত ও স্থায়ী সমাধানের দিকেও নজর দেওয়া হবে। সেই কারণে এই দরবারে প্রশাসনের উচ্চপদস্থ ও নোডাল অফিসারদেরও উপস্থিত রাখা হয়েছে, যাতে অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করা যায়।
সপ্তাহে অন্তত এক থেকে দুদিন জনতার দরবার করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বিজেপির জনপ্রতিনিধিদেরও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, প্রশাসনকে আরও স্বচ্ছ ও জনমুখী করে তোলা।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের