নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট-ইউজি পরীক্ষার সাফল্যকে শুধু মেধার স্বীকৃতি নয়, ভবিষ্যতের সুস্থ সমাজ গড়ার ভিত্তি বলেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্নফাঁস বিতর্কের আবহে নবান্নে রাজ্যের প্রথম ১০০ জন কৃতীকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। বাংলার স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলার একগুচ্ছ পরিকল্পনার কথাও ঘোষণা করেন। তার বার্তা স্পষ্ট বাংলার মেধাবী চিকিৎসকরা যেন রাজ্যেই থেকে মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেন।
নবান্নে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিটে সফল পড়ুয়াদের আগামীর চিকিৎসক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং চিকিৎসা পেশার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। একইসঙ্গে তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে আহ্বান জানান, শুধু শহর নয়, গ্রামের সাধারণ মানুষের কাছেও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করতে হবে।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে চারটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি উত্তরবঙ্গে কল্যাণীর আদলে একটি এইমস-সদৃশ আধুনিক চিকিৎসাকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে বেড সংখ্যা বৃদ্ধি, আধুনিক স্ক্যান, এমআরআই, অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং চিকিৎসকদের জন্য আবাসনের ব্যবস্থাও করা হবে।
বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রেও বিনিয়োগ বাড়াতে সরকার উদ্যোগী বলে জানান তিনি। সেই প্রসঙ্গে নিউটাউনে ২ হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথাও উল্লেখ করেন, যেখানে ১ হাজার শয্যা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও স্বাস্থ্যকর্মীর ঘাটতি দূর করে পরিষেবাকে আরও কার্যকর করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। নিটের কৃতীদের সংবর্ধনার মঞ্চ থেকেই ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থার রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের