নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণের দুদিনের মধ্যেই সোমবার প্রথমবার নবান্নে পৌঁছলেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীকে জানানো হল ‘গার্ড অফ অনার’। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি সামনে রেখে এদিনই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসছে নতুন বিজেপি সরকার।
সোমবার সকালেই চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে প্রথমে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাকে ফুল-মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় কর্মী-সমর্থকেরা। এরপর শমীককে সঙ্গে নিয়েই সল্টলেকের বিজেপির রাজ্য দফতরে পৌঁছান শুভেন্দু। দলীয় কার্যালয় তখন উৎসবের আবহে সাজানো। ২০৭টি পদ্মফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়।
দলীয় কার্যালয়ে একপ্রস্থ সাংগঠনিক বৈঠকের পর নবান্নে পৌঁছান শুভেন্দু অধিকারী। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপর ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতরে যান শুভেন্দু। ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছেন নতুন মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ , অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া , ক্ষুদিরাম টুডু।
সোমবার মোট তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রথমে রাজ্যের সচিবদের সঙ্গে, তারপর জেলাশাসকদের সঙ্গে এবং বিকেলে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ বিভিন্ন জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের। নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার, আইনশৃঙ্খলা এবং উন্নয়নমূলক রূপরেখা নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের