নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাহাড় ও সমতলের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। দুই রাজ্যের পারস্পরিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর সমস্যার সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠককে দুই প্রতিবেশী রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
বৃহস্পতিবার নবান্নে পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বৈঠকের শুরুতেই দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুই রাজ্যের উন্নয়নমূলক একাধিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শিলিগুড়ির এসএনটি কমপ্লেক্সে ‘সুস্বাস্থ্য ভবন সিকিম’ নির্মাণের প্রস্তাব নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পারস্পরিক পরিবহণ চুক্তিকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া, তিস্তা নদীতে পলি জমে জাতীয় সড়ক ১০-সহ সিকিমের যোগাযোগ ব্যবস্থায় যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়েও দুই মুখ্যমন্ত্রী আলোচনা করেন। নদীর তলদেশ থেকে পলি অপসারণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দুই রাজ্যের যৌথ উদ্যোগের বিষয়েও মতবিনিময় হয়েছে। বৈঠকের পর সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন, নবান্নে সিকিমের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, আগামী দিনে দুই রাজ্যের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় সরকারই প্রতিশ্রুতিবদ্ধ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের