নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্নের সামনে ধর্না কর্মসূচি করতে চেয়ে বড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের সামনে কোনও অবস্থান বা ধর্না কর্মসূচির অনুমতি পেল না বিজেপি।
আইপ্যাকের অফিসে হানা ও সেই ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে নবান্নের সামনে ধর্না কর্মসূচি করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার বিচারপতি শুভ্রা ঘোষ নবান্নের সামনে ধর্নার অনুমতি দেননি। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজেপি পরে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। মামলার শুনানি শেষে কিছুদিন রায়দান স্থগিত রাখা হয়।
অবশেষে বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা নাগাদ রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বহাল থাকছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নবান্নে। সেই কারণে নবান্নের সামনে এই ধরনের ধর্না বা অবস্থান কর্মসূচি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই রাজ্যের প্রশাসনিক কেন্দ্রের সামনে শান্তি বজায় রাখাই প্রশাসনের অগ্রাধিকার বলেই মন্তব্য আদালতের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের