নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বদলে গেল সুর। ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে তীব্র বিতর্কের মুখে পড়ে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। তবে ব্যাখ্যা দিলেও এফআইআর বা আইনি পদক্ষেপকে যে তিনি ভয় পাচ্ছেন না, সেটাও স্পষ্ট করে দিলেন সাংবাদিকদের সামনে।
হুমায়ুন কবীরের একের পর এক বিতর্কিত ও সাম্প্রদায়িক মন্তব্যকে নিয়ে সোমবার বিধানসভা বেশ উত্তপ্ত হয়ে উঠে। এই আবহেই হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে বলেও জানান তিনি এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন।
এরপর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, ' পুলিশ বলছে, প্রশাসনের আদেশানুসারে চলতে হচ্ছে। আপনার জন্য আলাদাভাবে কিছু করতে পারব না। আমি তো এখানকার এমএলএ। আর উনি বলছেন, ছেলেকে জেতাতে আমি এসব বলেছি, মুসলিম ভোট একত্রিত করতে বলেছি। ছেলেকে জেতাতে আমি রাজনৈতিক কোনও কথা বলতেই পারি। আর মুসলিম ভোট একত্রিত করার দরকার হবে না।'
হুমায়ুন কবীর আরও দাবি করেন, 'ভোটের লড়াইয়ে দেখে নেবেন, কারা কাদের ভোট দেয়। আর আমি তো প্রশাসন বা মুখ্যমন্ত্রীর নাম করে বলিনি। নবাগত বিজেপিদের নিয়ে বলেছি।' পাশাপাশি তিনি স্পষ্ট জানান, এফআইআর হোক বা অন্য কোনও আইনি পদক্ষেপ তিনি আগাম জামিনের আবেদন করবেন না এবং আইনের মুখোমুখি হতেই প্রস্তুত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের