নিজস্ব প্রতিনিধি , দিল্লি - জ্যাভলিন থ্রোততে বারংবার ভারতের নাম উজ্জ্বল করেছেন। এই ফিল্ডে তার তুলনা নেই বললেই চলে। ২০২০ সালের টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছেন। দু'বার অলিম্পিক্সে সোনার পদক গলায় তুলেছেন। এবার ক্রীড়াবিশ্বের বাইরেও সাফল্য পেলেন। ভারতীয় সেনাবাহিনীতে একটি উচ্চপদস্থ সম্মানীয় পদ লেফটেন্যান্ট জেনারেল পুরস্কারে ভূষিত হলেন নীরজ।
২২ শে অক্টোবর বুধবার, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীতে নীরজ চোপড়াকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা প্রদান করা হয়। এই নিয়োগ ১৬ই এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নীরজ ২০১৬ সালের ২৬ শে অগাস্ট নায়েব সুবেদার পদে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ২ বছর পর, অ্যাথলেটিক্সে তাঁর প্রদর্শনের জেরে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। এরপর ২০২১ সালে নীরজকে ক্রীড়া ক্ষেত্রে তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরস্কারেও ভূষিত করা হয়।
২০২০ সালের অলিম্পিক গেমসে গোল্ড মেডেল জেতেন নীরজ। এর আগে ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। তবে, চলতি বছর চোটের জেরে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
উল্লেখ্য , ২০২১ সালে নীরজ চোপড়াকে সুবেদার পদে উন্নীত করা হয়। ২০২০ টোকিও অলিম্পিকে ঐতিহাসিক গোল্ড মেডেল জয়ের পর তাকে ২০২২ সালে ভারতীয় সেনাবাহিনী পরম বিশিষ্ট সেবা পদক প্রদান করে। ২০২২ সালে তিনি সুবেদার মেজর পদে উন্নীত হন। ওই বছরই তিনি অসামরিক পুরস্কার পদ্মশ্রীতেও ভূষিত হন।
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা