6a3634ba8beb6_Gallery_1781936978988
জুন ২০, ২০২৬ দুপুর ১২:১৯ IST

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটের দোরগোড়ায় আমেরিকা! ২-০ গোলে দাপুটে জয় আয়োজকদের

নিউজ ডেস্ক - বিশ্বকাপে নিজেদের শক্তির আরও একবার প্রমাণ দিল আমেরিকা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল আয়োজক দেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। মাঝমাঠে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সেই সঙ্গে ধারাবাহিক আক্রমণে অস্ট্রেলিয়াকে কার্যত কোনও সুযোগই দেয়নি মার্কিনরা। এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার পথও অনেকটাই সহজ হয়ে গেল তাদের।

ম্যাচের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই দুই দলের লড়াই মানেই উত্তেজনা। মাঠের বাইরেও বিতর্কের অভাব থাকে না। গত বছরের প্রদর্শনী ম্যাচে অস্ট্রেলিয়ার শারীরিক ফুটবল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আমেরিকান ফুটবলাররা। সেই স্মৃতি এখনও টাটকা। এই আবহে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪ গোলের জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল আমেরিকা। অন্যদিকে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। ফলে তাদের কাছ থেকেও ভালো লড়াইয়ের আশা ছিল। কিন্তু মাঠে সেই অস্ট্রেলিয়াকে দেখা গেল না। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে থাকে আমেরিকা।

মাঝমাঠে টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাকেনি ও সের্জিনো ডেস্ট দুর্দান্ত খেলেন। তাদের দাপটে বারবার চাপে পড়ে অস্ট্রেলিয়া। বিশেষ করে ম্যাকেনি পুরো ম্যাচে ছড়ি ঘোরান। পাস বণ্টন, বলের দখল ধরে রাখা এবং খেলার গতি নিয়ন্ত্রণ-সব ক্ষেত্রেই তিনি ছিলেন অসাধারণ। ১১ মিনিটে এগিয়ে যায় আমেরিকা। বালোগুনের বাঁ দিক থেকে পাঠানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন ক্যামেরন বার্জেস। বল নিজের জালেই জড়িয়ে ফেলেন তিনি। গোল খাওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। মাঝে দু-একটি বিচ্ছিন্ন আক্রমণ ছাড়া প্রথমার্ধে তাদের প্রভাব ছিল না বললেই চলে।

অন্যদিকে বালোগুন ও ডেস্টের দ্রুতগতির আক্রমণে বারবার কাঁপতে থাকে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ।বিরতির ঠিক আগে আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে ডেস্টের শট প্রতিহত করেন গোলরক্ষক। তবে ফিরতি বলে হেড করে জালে বল জড়ান অ্যালেক্স ফ্রিম্যান। প্রথমে অফসাইডের জন্য গোল বাতিল করা হয়। পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলানো হয় ও গোলের স্বীকৃতি দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে।

শুরুতে কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু তাদের আক্রমণে ধার ছিল না। আত্মবিশ্বাসেরও অভাব দেখা যায়। ধীরে ধীরে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আমেরিকা। একাধিকবার তৃতীয় গোলের কাছাকাছি পৌঁছেছিল তারা। যদিও ব্যবধান আর বাড়াতে পারেনি। তবু ম্যাচের বাকি সময়ে প্রতিপক্ষকে কার্যত নিরস্ত্র রেখেই স্বচ্ছন্দ জয় নিশ্চিত করে মার্কিন ফুটবলাররা।

আরও পড়ুন

আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ গেলেন বরুণ! বিপাকে ভারতীয় দল
জুন ২১, ২০২৬

স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক

মুনোজ-নিকোও চোটের তালিকায়! সৌদির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে একাদশ নিয়ে চিন্তায় স্পেন
জুন ২১, ২০২৬

ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও

১১ বলে অর্ধশতরান , ২০ বছরের রেকর্ড ভাঙলেন বৈভব
জুন ২১, ২০২৬

একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া

বিশ্বকাপে ধাক্কা ব্রাজিলের! হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, কবে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা
জুন ২১, ২০২৬

হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট, নায়ক গোলরক্ষক রুম! ৯০ মিনিটে ১৫টি সেভ
জুন ২১, ২০২৬

জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও

হরমনপ্রীতের সামনে ঐতিহাসিক নজির! দক্ষিণ আফ্রিকা ম্যাচেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে গড়তে পারেন রেকর্ড
জুন ২১, ২০২৬

২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই

ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার বলে নেইমারকে খোঁচা লুলার! বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও তুললেন প্রশ্ন
জুন ২১, ২০২৬

চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের 

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জার্মানি! উন্ডাভের জোড়া গোলে ১২ বছরের অপেক্ষার অবসান
জুন ২১, ২০২৬

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য

সমালোচনায় ক্ষুব্ধ রোনাল্ডো! সাংবাদিকদের সঙ্গে আচরণ ঘিরে নতুন বিতর্ক
জুন ২০, ২০২৬

কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা
জুন ২০, ২০২৬

পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে

‘ফুটবলের ইতিহাসে কালো অধ্যায়’! বিশ্বকাপে ইরানের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন কর্তা
জুন ২০, ২০২৬

ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন

চোট সেরে প্রস্তুত নেইমার! বিশ্বকাপে ব্রাজিল পেল বাড়তি অক্সিজেন
জুন ২০, ২০২৬

হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে

১০ জনের প্যারাগুয়ের কাছেও হার! বিশ্বকাপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত তুরস্কের
জুন ২০, ২০২৬

আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের

বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নিশ্চিত! ব্রাজিলের কাছে হেরেই ছিটকে গেল হাইতি
জুন ২০, ২০২৬

মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার চর্চিত 'প্রেমিক' হাকিমি! ধর্ষণ মামলায় বিচারপর্বের মুখে মরক্কোর অধিনায়ক
জুন ১৯, ২০২৬

তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা