নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ময়দান ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ? প্রশ্ন এখন তুঙ্গে। কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে গতকাল। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক দলগুলি একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। কেউ দল বদল করছে তো কেউ নিজের দল গঠন করছে। তবে লিয়েন্ডার পেজের সঙ্গে নবীনের এই বৈঠকের পরই জল্পনা প্রাক্তন টেনিস তারকা হয়তো নির্বাচনের পূর্বেই বিজেপিতে যোগদান করবেন।
সূত্রের খবর , মঙ্গলবার রাতে কলকাতার এক হোটেলে বেশ কিছুক্ষণ নীতীন নবীনের সঙ্গে কথা হয় লিয়েন্ডারের। ছিলেন রাজ্য নেতারাও। দুজনের মধ্যে নাকি দলে যোগদান নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। অবসরের আগেও রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন তিনি। তবে তা বাস্তবায়িত হয়নি। তবে এবার বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনের আগে চমক দিতে পারেন তিনি।
উল্লেখ্য , অলিম্পিক ইতিহাসে একমাত্র ভারতীয় হিসেবে টেনিস থেকে পদক এনেছেন লিয়েন্ডার। সর্বাধিক মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আছে। ডেভিস কাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। এছাড়াও রয়েছে একগুচ্ছ নজির। ২০১৯ সালে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর গোয়া থেকে তার ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা ছড়ায়। তবে শেষঅবধি তা হয়নি। এরপর ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের