নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়। দেশের সবচেয়ে দীর্ঘ সময় একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়লেন নরেন্দ্র মোদি। পণ্ডিত জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ৪,৩৯৯ দিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি। এই বিশেষ মুহূর্তকে ঘিরে দিল্লিতে উৎসবের আবহ। আর সেই উদযাপনে সামিল হতে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার টানা ৪৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জওহরলাল নেহরুর দীর্ঘতম প্রধানমন্ত্রিত্বের রেকর্ড অতিক্রম করেছেন নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে নেহরুর দখলে থাকা এই নজির ভেঙে নতুন মাইলফলক স্থাপন করলেন তিনি। প্রধানমন্ত্রীর এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে রাজধানী দিল্লিতে বিশেষ চা-চক্রের আয়োজন করা হয়েছে। জানা গেছে, ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই বুধবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধানী সফরের আগে নিউটাউনের রাম মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর তিনি জানান, প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক কৃতিত্ব দেশের গণতান্ত্রিক ব্যবস্থার শক্তির প্রতীক। পাশাপাশি, আগামীকাল নীতি আয়োগের বৈঠকেও অংশ নেবেন তিনি, যেখানে কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের