নিজস্ব প্রতিনিধি, নেপাল – মর্মান্তিক দুর্ঘটনা নেপালে। বুধবার সকালে আচমকা এভারেস্টের বেস ক্যাম্পের কাছে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। দু টুকরো হয়ে গিয়েছে কপ্টারটি। আহত হয়েছেন পাইলট। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৮টা ১৫মিনিট নাগাদ। বুধবার সকালে লুকলা থেকে রওনা দিয়েছিল কপ্টারটি। প্রবল তুষারপাতের জেরে অবতরণের সময় পিছলে যায় কপ্টারটি। এরপরই ভেঙে পড়ে সেটি। কোনও মতে প্রাণে বাঁচেন ক্যাপ্টেন বিবেক খড়কা। সামান্য আহত হয়েছেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
পাইলটকে উদ্ধার করে লুকলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার থেকে নেপালের বিভিন্ন অঞ্চলে প্রবল তুষারপাত হচ্ছে। এর জেরে আটকে পড়েছেন বহু পর্যটক। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই ট্রেকার এবং পর্বতারোহীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের