নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – গত বছর মার্চে রাজতন্ত্র ফেরানোর দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় নেপালে। ‘হিংসাত্মক’ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে রাষ্ট্রীর প্রজাতন্ত্র পার্টি (আরপিপি)-একাধিক নেতার বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ঠিক ১২ মাস পর নেপালের নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে সেই দলের। এরপরই রাজনীতি থেকে বিদায় নিলেন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির প্রবীণ নেতা রবীন্দ্র মিশ্র।
নেপালের সাধারণ নির্বাচনে জয় তারুণ্যের। প্রধানমন্ত্রী পদে জেন-জি প্রতিনিধি বলেন্দ্র শাহের সম্ভাবনা প্রবল। নির্বাচনে প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১৮ টি, কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর (ইউএমএল) ১৩ টি, প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল নেপালি কমিউনিস্ট পার্টি ৮ টি, রাজতন্ত্রপন্থী আরপিপি মাত্র ১ টি আসনে এগিয়ে। নির্বাচনে চরম ভরাডুবির দায় কাঁধে নিয়ে দলের সিনিয়র সহ সভাপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতি ছাড়লেন রবীন্দ্র মিশ্র।
নেপালে মোট প্রার্থীর সংখ্যা ৬৫৪১ জন। ৩৪০৬ জন প্রার্থীর মধ্যে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ (এইচওআর)-এর ১৬৫ জন প্রতিনিধিকে বেছে নেওয়া হবে। ৩১৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ আসনের নেপালের সংসদের বাকি ১১০ টি আসনের জন্য। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষের বেশি। তাঁদের হাতে রয়েছে ৬৫৪১ জন প্রার্থীর ভাগ্য। লড়াইয়ে ছিল ৬৫ টি রাজনৈতিক দল।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের