নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শান্তি ফেরাতে চেয়েছিলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু হল ঠিক উল্টোটা। তরুণ প্রজন্মের বিক্ষোভে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রীসভা। প্রতিবেশী দেশের এমন পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোশ্যাল মিডিয়ায় মোদি লিখেছেন, “নেপালের হিংসার ঘটনা হৃদয়বিদারক। নেপালের স্থিতিশীলতা, উন্নতি এবং শান্তিরক্ষা ভারতের প্রাথমিক গুরুত্ব। আমার নেপালি ভাই-বোনেদের কাছে আবেদন, আপনারা শান্তির পক্ষে থাকুন।“ রক্তক্ষয়ী সংঘর্ষে ২১ জনের প্রাণ চলে গিয়েছে। আহত ৪০০-র বেশি। এই নিয়েও শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
ভারত সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, “নেপালের কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে, সেদিকেও আমরা নজর রাখছি। নেপালে যেসমস্ত ভারতীয়রা রয়েছেন, তাঁদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হচ্ছে। নেপালি প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হচ্ছে ভারতীয়দের।“
কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারত-নেপাল সীমান্তে। উল্লেখ্য, দেশের সুপ্রিম কোর্ট হোক বা পার্লামেন্ট – সবই এখন উন্মত্ত জনতার দখলে। শুধু তাই নয় অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল, প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও বিদেশমন্ত্রী আরজু রানাকে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। স্থগিত রাখা হয়েছে বিমান পরিষেবা।
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা