6960f8c3e7cc7_WhatsApp Image 2026-01-09 at 07.46.20
জানুয়ারী ০৯, ২০২৬ বিকাল ০৬:১৭ IST

নেতাজির ভাষায় প্রতিবাদ , আইপ্যাক ইস্যুতে রাজপথে নামলেন মমতা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক ইস্যুতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত বিশাল মিছিল করে কেন্দ্রের বিরুদ্ধে লাঞ্ছনা ও ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে তীব্র বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ' রাস্তাই আমাদের রাস্তা।'

শুক্রবার বিকেল তিনটে নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। হাজরায় গিয়ে মিছিল শেষ হয়। মিছিলের আগে যাদবপুরে সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'মা-মাটি-মানুষকে প্রণাম। নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সমর্থন বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।' মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দিল্লি থেকে বাংলার উপর বঞ্চনা, লাঞ্ছনা ও অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে।

তার কথায়, ' ২ কোটি মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। নেতাজির কথা রাস্তাই আমাদের রাস্তা।' এদিন তার পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, বিধায়ক সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র-সহ একাধিক জনপ্রতিনিধি।  পাশাপাশি উপস্থিত ছিলেন টেলি ও চলচ্চিত্র জগতের তারকারাও সৌমিতৃষা কুন্ডু, ভিভান ঘোষ, রণিতা দাস, সুভদ্রা দাস প্রমুখ।

যাদবপুরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি। উদ্বাস্তুদের মাটি। এখান থেকেই প্রতিবাদের ভাষা আরও জোরালো হবে।'  গোটা মিছিল জুড়ে ছিল তৃণমূলের স্লোগান ও কেন্দ্র-বিরোধী বার্তা। আইপ্যাক অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সংঘাত এবার সরাসরি রাজপথে নেমে এসেছে।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , বিমানবন্দরে বাজ পড়ে জখম দুই কর্মী
জুন ১৯, ২০২৬

জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ইলেকট্রিক শক, যৌন নির্যাতন থেকে প্রস্রাব পান করানোর অভিযোগ! অবশেষে গ্রেফতার স্বঘোষিত গডম্যান
জুন ১৯, ২০২৬

পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন

ভাঙনের মাঝেই ফের বড় ধাক্কা তৃণমূলের , দলের সব পদ ছাড়লেন মমতার প্রিয় 'বালু'
জুন ১৯, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

চশমাতেই নাকি লুকিয়ে ক্যামেরা! আদালতে বিস্ফোরক দাবি ঘিরে বিতর্কে স্বরূপ বিশ্বাস
জুন ১৯, ২০২৬

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে

মনসুন মরশুমের প্রথম দিন , ভালোবাসার বৃষ্টিতে ভিজলো তিলোত্তমানগরী
জুন ১৯, ২০২৬

সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন

নারা লোকেশের সঙ্গে নৈশভোজে শুভেন্দু , উপহারে বাংলার ঐতিহ্যের ছোঁয়া
জুন ১৮, ২০২৬

নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার

কয়লা কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , গ্রেফতার বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল
জুন ১৮, ২০২৬

ইডির জালে মনোরঞ্জন মণ্ডল

সই জাল কাণ্ডে এবার সিআইডির নজরে কল্যাণ , তদন্তকারীদের ফোনে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
জুন ১৮, ২০২৬

বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

খবর প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ! সিএবি কর্তার বিরুদ্ধে থানায় এফআইআর
জুন ১৮, ২০২৬

স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য

মাসতুতো ভাইকে এতো কাতুকুতু দিয়েছে..., মেসির হ্যাটট্রিক নিয়ে অরূপকে কটাক্ষ সজল ঘোষের
জুন ১৮, ২০২৬

ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ

এই অ্যাকাউন্টে চুরির টাকা নেই তার কি গ্যারান্টি?, তৃণমূলের তহবিল ফ্রিজের দাবিকে সমর্থন ঋতব্রতের
জুন ১৮, ২০২৬

ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে

আলিপুর আদালতের ভিতর অরূপ বিশ্বাস , বাইরে পচা ডিম হাতে তুমুল বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে

আমি এখন কিছু বলব না , দিনভর জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন অরূপ বিশ্বাস
জুন ১৮, ২০২৬

জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস

যোগ দিবসে ভিন্নরূপে সেজে উঠছে বাংলা , তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুন ১৮, ২০২৬

২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান

ফের কালীঘাটে সিআইডি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের ফ্ল্যাটে তদন্তকারীরা
জুন ১৮, ২০২৬

যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...