নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বেলডাঙা হিংসাকাণ্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে বেলডাঙা ঘটনার তদন্ত সংক্রান্ত নথি জাতীয় তদন্ত সংস্থা NIA কে দেওয়ার নির্দেশ আপাতত বহাল থাকল।
বেলডাঙা হিংসার ঘটনায় রাজ্য পুলিশের হাতে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ নথি NIA কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, তাদের বক্তব্য সম্পূর্ণভাবে শোনার আগেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। তাই পূর্ণাঙ্গ শুনানি ছাড়া এমন নির্দেশ দেওয়া ঠিক হয়নি বলেই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়।
তবে এই মামলায় আপাতত হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছে না তারা। এর ফলে বেলডাঙা হিংসাকাণ্ড সংক্রান্ত তদন্তে রাজ্য পুলিশের কাছে থাকা নথি NIA-কে হস্তান্তর করার নির্দেশই কার্যকর থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের