নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পুকুরের পাড় ঘেঁষে অত্যাধুনিক ইট তৈরির কারখানা নির্মাণকে কেন্দ্র করে দূষণের আশঙ্কায় একজোট হয়ে বিক্ষোভে সামিল হল গোটা গ্রাম। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বেলবনি এলাকায়। বর্তমানে প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলবনি এক নম্বর অঞ্চলে অবস্থিত ঠাকুরপুর নামে প্রাচীন একটি জলাধার রয়েছে। গ্রামবাসীরা ভগবানের আশীর্বাদপ্রাপ্ত বলে সেই জল পানীয় হিসেবে ব্যবহার করেন। সম্প্রতি পুকুর পাড়ে ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরির কারখানা নির্মাণের কাজ শুরু হয়। এতে জলমান নষ্ট হয়ে দূষণ ছড়াবে এই আশঙ্কায় রবিবার বিক্ষোভে সামিল হন তাঁরা।

বিক্ষোভকারী বরুণ বাউড়ি জানান, 'এই পুকুরের জল আমরা নিয়মিত পান করি। কখনও কোনও সমস্যা হয়নি। এতে রোগ প্রতিরোধ হয়। তাই কিছুতেই তা নষ্ট হতে দিতে পারিনা। প্রয়োজনে জীবন দেব, কিন্তু কারখানা গড়ে উঠতে দেব না'।
এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান কর্ণপ্রসাদ নন্দী জানান, 'শুরুতেই কারখানা নিয়ে আপত্তির সম্ভাবনা নিয়ে জানিয়েছিলাম কিন্তু ভ্রুক্ষেপ করা হয়নি। এখন আন্দোলন জোরালো হওয়ায় পঞ্চায়েত থেকে বিষয়টি বিবেচনা করে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
অন্যদিকে, কারখানার মালিক নিমাই নায়েক বলেন, 'প্রায় এক বছর আগে থেকেই এই পরিকল্পনা করা হয়েছিল। ট্রেড লাইসেন্স, দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত অনুমতি, এনওসি পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা কেউই পুকুরের জল দূষণের পক্ষে নই। উৎপাদন প্রক্রিয়া থেকে সামান্য ক্ষতি হলে নিজেই কাজ বন্ধ করে দেব'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের