নিজস্ব প্রতিনিধি , দিল্লি - স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের একবার প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কমিশনের বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলেছে যোগ্য শিক্ষকরা। এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চ কমিশনকে কার্যত ভর্ৎসনা করে জানায় -'যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচানো যাবে না।'
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই বছর নতুন করে নিয়োগ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যকে। একইসঙ্গে, চাকরিহারা শিক্ষকদের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশ অনুযায়ী নতুন পরীক্ষার দিন ধার্য হয়েছে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা নিয়মিত স্কুলে পড়ানো চালাচ্ছেন। ফলে এত তাড়াতাড়ি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই পুজোর পর পরীক্ষা নেওয়ার আর্জি জানানো হয়।
এই মর্মে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ SSC-কে নির্দেশ দেয়, চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য এক সপ্তাহ অতিরিক্ত সময় দিতে হবে। পাশাপাশি, রাজ্য সরকার চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে শীর্ষ আদালত বিষয়টি বিবেচনা করবে।
এছাড়াও, যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার কাট অফ মার্ক ২০২৫ এর নিয়োগ প্রক্রিয়ায়ও করা হোক। NCERT- র নতুন নিয়ম অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর পেলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। সরকারের নয়া বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। সেই কারণেই ‘যোগ্য’ প্রার্থীদের আবেদন, ৫০ শতাংশ নয়, ৪৫ শতাংশ নম্বরেই পরীক্ষায় বসতে দেওয়া হোক।
এসএসসির বিরুদ্ধে যোগ্য শিক্ষকরা আরও অভিযোগ করেন, এসএসসি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে চাইছে। এই মর্মে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কমিশন নিজের পছন্দের প্রার্থী ঢোকাতে চাইছে, যা 'অত্যন্ত হতাশাজনক'। বেঞ্চের মন্তব্য- 'আমরা আগেই বলেছি, কোনও অযোগ্য ব্যক্তিকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। যারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসেবে, তাঁদের সবাইকে নতুন পরীক্ষায় বসতে দিতে হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের