নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – অশান্ত পশ্চিম এশিয়া। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো আঁধার। এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়ায়নি মিত্র দেশগুলি। ব্রিটেনের নাম করে ক্ষোভ উগড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাকি মিত্র গুলিকেও তোপ দেগেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “নিজেদের তেল নিয়ে আসুন নিজেরা।“
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে ব্রিটেন সহ যে সব দেশ জ্বালানি সঙ্কটে ভুগছে, তাদের জন্য আমার দুটো পরামর্শ আছে। এক, আমেরিকার থেকে তেল কিনুন, আমাদের কাছে প্রচুর মজুত আছে। আর দুই, একটু সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালীতে যান এবং নিজেরাই নিজেদের প্রয়োজনীয় তেল দখল করে নিন।“
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, “এবার থেকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে শিখতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করতে আসবে না, ঠিক যেমন আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না। ইরানের কোমর ভেঙে দেওয়া হয়েছে, কঠিন কাজটা সেরে ফেলা হয়েছে। এবার নিজেদের তেল নিজেরা গিয়ে নিয়ে আসুন।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। ভারত, রাশিয়া, চীন সহ একাধিক দেশ শান্তি প্রস্তাবের কথা বললেও ইরান, আমেরিকা, ইজরায়েলের মধ্যে কোনও পক্ষই তাতে রাজি নয়।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের