নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আলোর উৎসবে ঝলমল করছে সমগ্র বাংলা। কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার আবহে আনন্দে মেতেছে রাজ্যবাসী। আর এই উৎসবের সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা ও সুর করা গানে রাজ্যবাসীকে জানালেন আন্তরিক শুভেচ্ছা ও শান্তির বার্তা।
সূত্রের খবর, সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে নিজের একটি মিউজিক ভিডিও শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গানে তিনি প্রার্থনা করেছেন - 'অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে, শান্তি নিয়ে এসো মা।' তার লেখায় ও সুরে গাওয়া এই গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, 'দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী, আলো নিয়ে এসো মা। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা। সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।'
গানটির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুধু উৎসবের শুভেচ্ছাই নয়, মানবিকতা, শান্তি ও ঐক্যের বার্তাও পৌঁছে দিয়েছেন। কালীপুজো-দীপাবলির আবহে আলোর আহ্বান। নিজের কলমে ও নিজের সুরে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা