নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে পালাবদল হতেই ফের উত্তপ্ত রাজনৈতিক ময়দান। এবার দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম। সঙ্গে ওঠে ‘চোর-চোর’ স্লোগান। বৃহস্পতিবার নিমতা থানার সামনে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার দমদমের সাংসদ সৌগত রায় নিমতা থানায় একটি স্মারকলিপি জমা দিতে গেছিলেন। থানার কাজ সেরে বেরিয়ে আসতেই আচমকাই একদল মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীদের একাংশ সাংসদকে উদ্দেশ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। সেই সময় ভিড়ের মধ্য থেকেই ছোড়া হয় কাঁচা ডিম। যদিও ডিমটি সাংসদের গায়ে না লেগে তার গাড়িতে গিয়ে লাগে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং নিরাপত্তারক্ষীরা দ্রুত সাংসদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন সৌগত রায়। তার অভিযোগ, পরিকল্পিতভাবেই বিজেপি কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য, 'এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। আমরা এই ধরনের কাজ সমর্থন করি না।' তবে একইসঙ্গে তিনি এটাও মন্তব্য করেন যে, 'ঘটনাটি অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের