নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেসির যুবভারতী সফর ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা কার্যত রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে। আর সেই রেশ কাটতে না কাটতেই বুধবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সরাসরি পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতীতে হাজির হয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মেসি যে পথ দিয়ে যুবভারতীতে প্রবেশ করেছিল বুধবার সকালে সেই একই পথ ধরেই স্টেডিয়ামে ঢোকেন শুভেন্দু অধিকারী , তার সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি বিধায়করা। প্ল্যাকার্ড হাতে 'ছি মমতা ছি' স্লোগানে কার্যত মুখরিত হয়ে উঠে গোটা স্টেডিয়াম চত্বর। মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসিকে আনার নামে রাজ্যে শ’য়ে শ'য়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। এই ঘটনার দায় এড়ানো যাবে না।'
একইসঙ্গে, শুভেন্দুর দাবি, 'রাজ্য সরকারের গঠিত কোনও তদন্ত কমিটিকে বিজেপি মানে না। এই ঘটনার জন্য কেন্দ্রীয় বা নিরপেক্ষ সংস্থার তদন্ত হওয়া জরুরি।' এদিন যুবভারতীর ভাঙচুর হওয়া অংশ ঘুরে দেখেন বিরোধী দলনেতা। পাশাপাশি, ওই ঘটনার জেরে গ্রেফতার হওয়া দর্শকদের নিঃশর্ত মুক্তির দাবিও তোলেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'সাধারণ দর্শকদের বলির পাঁঠা বানানো হচ্ছে, অথচ প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। ধৃত দর্শকদের আইনি সহায়তা দেবে বিজেপি সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR এর উপর স্থগিতাদেশ চেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসেননি, তাই আমাকে আসতে হয়েছে। ভাঙা স্টেডিয়াম দেখতে এসেছি। অরূপ বিশ্বাস আর সুজিত বসুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু মাত্র পদত্যাগে কিছু হবে না। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন কিন্তু সেটা সম্ভব না।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা