নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে SIR সংক্রান্ত শুনানি পর্ব শুরু হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শাসক দল।
শনিবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করে তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূইঞা, মলয় ঘটক, অরূপ বিশ্বাস এবং শশী পাঁজা। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তারা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ' যে ৫৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে তা ইআরওর নেট থেকে নেওয়া হয়েছে। যা ইআরওর করার কথা, সেই ক্ষমতা কেড়ে কেন্দ্রীয় কোনও প্রক্রিয়ার মাধ্যমে তা করা হচ্ছে।'
শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ছক চলছে বলেও অভিযোগ তৃণমূলের। নাম না করে বিজেপিকে আক্রমণ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'একটি রাজনৈতিক দল লক্ষ্য বেঁধে দিয়েছে দুকোটি নাম বাদ দিতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমে ৫৮ লক্ষ, পরে ‘ডিসপোসাল’ করে ১ কোটি ৩৪ লক্ষে পৌঁছনোর ছক কখনই মেনে নেওয়া হবে না।'
তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা চলছে। ইআরওর ভূমিকাকে খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ তুলে কমিশনের একটি নির্দেশের কথা উল্লেখ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার প্রশ্ন, 'কমিশন বলছে ডিইও সব দেখবেন। কিন্তু ডিইও তো ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। তিনিই যদি সব সিদ্ধান্ত নেন, তাহলে ইআরওর কাছে আবেদন করে সাধারণ মানুষ কোথায় যাবে?'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের