নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের দাবি স্পষ্ট করে জানাল বিরোধী দলগুলি। এক দফায় ভোট করানোর দাবি জানাল সিপিএম নেতৃত্ব। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর কমিশনের ভূমিকা এবং SIR ইস্যুতে ক্ষোভও প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের রাজনৈতিক দলগুলি। এই বৈঠকে কমিশনের কাছে একের পর এক নিজেদের দাবি পেশ করেন রাজনৈতিক দলগুলি। বৈঠকে অংশ নিয়ে সিপিএম প্রতিনিধিদল জানায়, তারা চায় এক দফায় ভোট হোক। তবে সর্বোচ্চ দুদফায় নির্বাচন হলেও তাদের আপত্তি নেই। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, ' আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? কেন নির্বাচন কমিশন হয়ে গেল নির্যাতন কমিশন?'
অন্যদিকে, বৈঠকে উপস্থিত কংগ্রেসের প্রতিনিধিরাও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবিতে সরব হন। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, 'এক দফা হোক, দুদফা হোক, তিন দফা হোক আমরা চাই নিরাপত্তা। নিরপেক্ষ ভাবে ভোট হবে, তা কমিশন নিশ্চিত করুক। এক দফায় ভোট হলে আমরা খুশি হব। কিন্তু নিরাপত্তাই অগ্রাধিকার। কমিশনকে পরিষ্কার করে জানিয়ে এসেছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের